আর তারকা? বার্সেলোনায় ধারাবাহিকতা নিয়ে ভুগতে থাকা উসমান দেম্বেলে এখন ব্যালন ডি’অর জয়ী! দলে টেনে নিজ হাতে তারকা বানিয়েছেন দিজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা আর খাভিচা কাভারেস্খেইয়াকে। অলিখিত শর্ত জুড়ে দিয়েছেন, মাঠে দিতে হবে শতভাগ না হয় থাকতে হবে বেঞ্চে। আর ভিতিনিয়া-নেভেস-রুইজ ত্রয়ী তো মাঝমাঠে প্রতিপক্ষের মূর্তিমান আতংকের নাম। সঙ্গে নুনো মেন্ডেস ও আশরাফ হাকিমির মতো দুই উইং ব্যাক এনরিকেকে দিয়েছে বাড়তি সুবিধা।