সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ইতিহাস গড়া তিন সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্বরেকর্ড

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখল বিহার। ১৪ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ১৯০ রানের ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্বরেকর্ড গড়েছে দলটি।বিজয় হাজারে ট্রফিতে বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিহারের সংগ্রহ দাঁড়ায় রেকর্ড ৫৭৪ রান। এর ফলে ২০২২ সালে তামিলনাড়ুর করা ৫০৬ রানের পুরনো রেকর্ড ভেঙে নতুন করে শীর্ষে উঠে আসে বিহার।ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সূর্যবংশী। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ১৫টি ছক্কা ও ১৬ চারের সাহায্যে ৮৪ বলে ১৯০ রান করে আউট হওয়ার সময় ২৭ ওভারেই বিহারের স্কোর ২৬০ ছাড়িয়ে যায়।এই ইনিংসের পথে একাধিক রেকর্ড গড়েন কিশোর ব্যাটার।তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন এবং দ্রুততম ১৫০ রানের রেকর্ডও নিজের করে নেন।সূর্যবংশী আউট হওয়ার পর দায়িত্ব সামলান আয়ুষ লোহারুকা। ৩৫ বলে ফিফটি করে তিনি মাত্র ৫৬ বলে ১১৬ রান করেন। অন্যদিকে সাকিবুল গনি খেলেন ঝোড়ো ৪০ বলে ১২৮ রানের ইনিংস, আর পিয়ুষ কুমার সিং যোগ করেন ৭৭ রান।শেষ দিকে গনি ও বিপিন সৌরভের ব্যাটে আরো গতি পায় ইনিংস। গনি মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েন। ৪৬তম ওভারের চতুর্থ বলেই বিহার পেরিয়ে যায় ৫০০ রানের মাইলফলক। শেষ পর্যন্ত ইতিহাসগড়া ৫৭৪ রানে থামে বিহারের ইনিংস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102