ঢাকায় বাড়ছে শীত, আজ তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ঢাকায় বাড়ছে শীতের দাপট। সেই সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। সবমিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..