রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার সাবেক এমপি বাবুর পিএস নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাজ আটক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহসভাপতি ও খুলনার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) তসলিম হুসাইন তাজকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা।বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, আটকের পর তসলিম হুসাইন তাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রয়োজনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হতে পারে।ডিবি সূত্র জানায়, তসলিম হুসাইন তাজ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার তথ্যও রয়েছে।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102