শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

টঙ্গীতে তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের উচ্ছ্বাসময় শোভাযাত্রা

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের নেতৃত্বে এ শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে খাঁ-পাড়া রোডের মাথায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন বহন করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজপথ মুখরিত করে তোলেন।সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন,

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামীর রাষ্ট্রনায়ক ও তরুণ্যের অহংকার তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।তিনি আরও বলেন,
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”
এ সময় যুবদল, ছাত্রদল এবং বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও সমাবেশে অংশগ্রহণকারীরা দলীয় সমন্বয় ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102