শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়।’ গতকাল মহান বিজয় দিবসের সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ মাথা চাড়া দিয়ে উঠতে চায়।বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, ১৬ ডিসেম্বর সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ জন্য এদিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।আজ তারা দলের স্থায়ী কমিটির সদস্যসহ অন্যরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তারা এখানে শপথ নিয়েছেন যে, এ দেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য তাদের যে সংগ্রাম, সেটি অব্যাহত থাকবে।’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দলের মহাসচিব। তিনি বলেন, আজকের এই দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।শ্রদ্ধা জানাচ্ছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি। তারা এদিন আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য। ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করে, সে জন্য তারা কাজ করে যাচ্ছেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102