বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিশু রামিসার ঘাতকের শাস্তির দাবিতে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন বাংলাদেশ সুনির্দিষ্ট রূপরেখা দিলে কার্যকর অংশীদারিত্বে এগিয়ে আসবে নিউজিল্যান্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯ হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে শ্রমিক কল্যাণ ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মায়ের ওপর অভিমান করে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত।

ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ইতি বর্মন (৪০)। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।নিহত উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে।স্থানীয়রা জানান, আজ সকালে নিজবাড়ি হতে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102