মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার  বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।আবেদনকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, বিয়ে ও তালাক সম্পর্কিত প্রতিটি তথ্য সরকারি ডিজিটাল ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখতে এবং একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় ডাটাবেজ গড়ে তুলতেই আদালতের এই নির্দেশনা। এর ফলে তথ্য গোপন, একাধিক বিবাহ লুকানো, গোপন বিয়ে, তালাকের সত্যতা প্রমাণের জটিলতাসহ বহু সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিবন্ধন চালু হলে নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা এবং সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।’

এর আগে, বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিট দায়ের করেন। পরদিন ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছরের ২০ নভেম্বর, এবং আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল।রায়ের ফলে এখন দেশের সব বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102