মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু

দুর্গাপুরে প্রাক বড়দিন উৎসব পালিত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

যীশু খ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহঃস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ‘‘রুশা বাংলাদেশ’’ এর আয়োজনে আলোচনা সভা ও গারো উদ্যোক্তাদের উপহার সামগ্রী বিতরণ মধ্যদিয়ে এ উৎসব পালিত হয়।এ উপলক্ষে বিরিশিরি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, পাস্টার পঙ্কজ মারাক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রেভারেন্ট ফাদার পাওয়েল কচিওলেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন, রেভারেন্ট সার্জেন্ট রিছিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাফিয়া সুলতানা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, পাস্টার সুমেন্ত চিরান প্রমুখ।আলোচনা শেষে, উপস্থিত গারো উদ্যোক্তাদের মাঝে খাবার, প্রাক বড়দিনের উপহার এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য প্রভু যীশুর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102