শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

দুর্গাপুরে প্রাক বড়দিন উৎসব পালিত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

যীশু খ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহঃস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ‘‘রুশা বাংলাদেশ’’ এর আয়োজনে আলোচনা সভা ও গারো উদ্যোক্তাদের উপহার সামগ্রী বিতরণ মধ্যদিয়ে এ উৎসব পালিত হয়।এ উপলক্ষে বিরিশিরি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, পাস্টার পঙ্কজ মারাক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রেভারেন্ট ফাদার পাওয়েল কচিওলেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন, রেভারেন্ট সার্জেন্ট রিছিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাফিয়া সুলতানা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, পাস্টার সুমেন্ত চিরান প্রমুখ।আলোচনা শেষে, উপস্থিত গারো উদ্যোক্তাদের মাঝে খাবার, প্রাক বড়দিনের উপহার এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য প্রভু যীশুর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102