বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীরা চাইলে মনোনয়ন দেবে এনসিপি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
বিএনপি ও জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা বলে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদের মনোনয়ন দেব। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরও মনোনয়ন দেব। তা ছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে।বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১২৪ আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। এসময় এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আহমেদ এনসিপির প্রার্থী হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা এখনো পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে।অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন—এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102