মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তা।তাদের উদ্ধৃত করে রয়টার্স আরো জানিয়েছে, হামলাটি সোমবার কুর্রাম জেলায় রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত হয়। এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এ ঘটনায় আরো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102