মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

আইপিএল নিলামে সাত বাংলাদেশি, নেই সাকিব

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

এবারের আইপিএল মিনি নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে ৩৫০ জনকে বাছাই করে মঙ্গলবার চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম নিলামে জায়গা পেয়েছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রাকিবুলের নামটি কিছুটা চমক নিয়ে এসেছে। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ স্পিনার নিয়মিত খেলছেন ইমার্জিং দল, এইচপি স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলে। আন্তর্জাতিক অঙ্গনে এখনো অভিষেক হয়নি এই তরুণ স্পিনারের।

মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে ৩২টি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ।

সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।

৬৪.৩০ কোটি রুপি বাজেট নিয়ে ৬ বিদেশিসহ ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।

আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসবে নিলামের আসর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102