শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

১০০ আসনে প্রার্থী চূড়ান্ত এনসিপির, ঘোষণা আজ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বড় কোনো পরিবর্তন না হলে আজই প্রার্থিতা ঘোষণা করা হবে। গতকাল সোমবার এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, প্রাথমিক ধাপে ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সব ঠিক থাকলে আজই ঘোষণা দেওয়া হবে, তবে প্রয়োজনে চূড়ান্ত তালিকা আগামী বুধবার প্রকাশ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি আসনগুলো জোটগত সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে এবং চলতি মাসেই সেসব আসনের প্রার্থীর নাম জানানো হবে। প্রার্থী বাছাইয়ে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে ‘রাষ্ট্র সংস্কার’ ভাবধারার রাজনীতি, পেশাজীবী ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করে এনসিপি। সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত বিক্রি করা হয় ১ হাজার ৪৮৪টি ফরম। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। দলের কয়েকজন নেতা অভিযোগ করেন, দুই উপদেষ্টা ও তিন কেন্দ্রীয় নেতা আসন বণ্টনে হস্তক্ষেপ করছেন এবং পারিবারিক সদস্যদের প্রাধান্য দিচ্ছেন, যা তৃণমূলে ক্ষোভের সৃষ্টি করেছে।

দলীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে নির্বাচন করছেন, পাশাপাশি তিনি ঢাকা-৯ থেকেও প্রার্থী হতে পারেন। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ থেকে লড়বেন। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১২ বা ঢাকা-১০ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ থেকে প্রার্থী হতে পারেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯, মনিরা শারমিন নওগাঁ-৫, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের অনেকেই ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

গত রোববার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে মুখপাত্র করে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102