মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

নিকুঞ্জে যাত্রা শুরু করলো ইকোট্রিপলি ও রবের পথ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর নিকুঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পর্যটন প্রতিষ্ঠান ইকোট্রিপলি (ecoTriply) এবং হজ্ব–উমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবের পথ।

উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে “ইকোট্রিপলি”-এর প্রধান নির্বাহী এ এম আইয়ুব বলেন, প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও টেকসই ভ্রমণসেবার মান বাড়াতে কাজ করবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা হোসাইন আহমেদ।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল বলেন, আজকের দিনে যখন মানুষ শান্তি খুঁজছে, তখন এই দুটি প্রতিষ্ঠান—একটি প্রকৃতির কোলে আর অন্যটি পবিত্র ভূমিতে—মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে এক নিবিড় আস্থা ও প্রশান্তি নিয়ে এলো।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এইচ. সোহেল, সৈকত সরকার, জাকির হোসেন ভুঁইয়া এবং অটো কর্নারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম সুমন।

আয়োজনে বক্তারা বলেন, রবের পথ” হজ্ব–উমরাহ যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও আন্তরিক সেবা প্রদানে কাজ করবে।

AIME Global Network–এর এমডি ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন  রবের পথ -এর সিইও ওয়ালীউল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102