বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’ শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে: মাহমুদ হাসান খান ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ কাবুলে পাকিস্তানের বিমান হামলা : ক্ষোভ জানিয়ে যা বললেন গজনাফর ঢাকায় মেঘলা থাকবে আকাশ, যেমন থাকবে তাপমাত্রা আজকের নামাজের সময়সূচি, ১৮ মার্চ ২০২৬ মক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজমক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের

বনের গাছ মিললো প্রভাবশালীর বাড়িতে, অভিযানে জব্দ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চল থেকে চুরি করা শাল গজারিসহ বিভিন্ন প্রজাতির কাটা গাছ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে বনের গাছ চুরির অভিযোগ থাকলেও গতকাল রবিবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাছ জব্দ করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গভীর রাতে সরকারি বাগান থেকে গাছ কেটে নেওয়ার খবর বন বিভাগে পৌঁছে। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা গাছ কাটার প্রমাণ। স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে গতকাল রবিবার বিকেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. মিয়া হোসেনের বাড়ির খড়ের গোলার নিচে লুকিয়ে রাখা ৮১ টুকরো কাটা গাছ উদ্ধার করা করি। যার মধ্যে শাল গজারি ছিল ১৬ টুকরো। এ ছাড়া ৫৪ টুকরো আকাশমণি, ৯ টুকরো বদ্দিরাজ, ১ টুকরো জাম ও ১ টুকরো জলপাই গাছ।

তিনি আরও জানান, বনের ভেতরে গিয়ে ১১টি গাছ কেটে নেওয়ার আলামত পাওয়া যায়। যার মধ্যে ৬টি শাল গজারিসহ বাকিগুলো অন্যান্য প্রজাতির ছিল। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মিয়া হোসেনের বাড়িতে আলামত পাওয়া যায় এরপর সেখানে তল্লাশি চালিয়ে গাছ গুলো উদ্ধার করি। পরে খড়ের নিচ থেকে এসব গাছ উদ্ধার করে জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত গাছগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ি বনের বিভিন্ন গুরুত্বপূর্ণ গাছ কেটে বিক্রির মূল হোতা প্রভাবশালী মিয়া হোসেন। তার নেতৃত্বেই এই এলাকায় কাঠ চুরি হয়ে আসছে বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মিয়া হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। নিজ বাড়িতে গিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102