মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

টিসিবির তালিকায় নতুন ৩ পণ্য, বিক্রি শুরু আজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
নিয়মিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় নতুন করে তিনটি পণ্য যুক্ত করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মধ্যে রয়েছে— গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এসব পণ্য বরাদ্দ দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হবে।রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নতুন যুক্ত পণ্যগুলো পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা—ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীর ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102