মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় যুবশক্তির আহ্বায়ক বাধন, সদস্য সচিব মোনাব্বের উত্তরায় ইসলামী শিক্ষার প্রসারে সেরা ৫ কওমি মাদ্রাসা দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং ও শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ এর নতুন উদ্যোগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন ‘খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন’ ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪ সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় বড় সংস্কার

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ৫ হাজার ৫১৯ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম রবিবার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ সোমবারও (১৭ নভেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম—২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102