সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর জানায় ক্রাইম পেট্রোলে আসক্ত কিশোরী বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘বাস্কিন-রবিনস’

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
বিশ্বজুড়ে আইসক্রিমপ্রেমীদের কাছে সমাদৃত ব্র্যান্ড বাস্কিন-রবিনস এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি টাওয়ারে এক অনুষ্ঠানে গ্র্যাভিস ফুডস প্রাইভেট লিমিটেড ও বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল) এবং বাসকিন-রবিনস এর মধ্যে।বাসকিন-রবিনস এর প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অব.) ক্যাপ্টেন শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জনাব জিয়াউল হক সিকদার, এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ।প্রাথমিকভাবে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে দেশের প্রধান প্রধান শহরে শাখা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের আইসক্রিম বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বাস্কিন-রবিনস।এই সহযোগিতায় একদিকে থাকবে বাস্কিন-রবিনসের আন্তর্জাতিক খ্যাতি ও অভিজ্ঞতা, অন্যদিকে থাকবে বসুন্ধরা গ্রুপের শক্তিশালী স্থানীয় উপস্থিতি ও ব্যবস্থাপনা সক্ষমতা।উভয় প্রতিষ্ঠানের এই সমন্বয় বাংলাদেশের ভোক্তাদের জন্য নিয়ে আসবে উচ্চমানের পণ্য, উন্নত গ্রাহকসেবা এবং সৃজনশীল বিপণন উদ্যোগের এক নতুন অভিজ্ঞতা।বাস্কিন-রবিনস সম্পর্কে১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত বাস্কিন-রবিনস বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম স্পেশালিটি স্টোর চেইন, যার রয়েছে ৫০টিরও বেশি দেশে ৭,৮০০টির বেশি আউটলেট। “৩১টি ভিন্ন স্বাদ”-এর বিখ্যাত ধারণা থেকে শুরু করে নানা প্রিমিয়াম আইসক্রিম, ডেজার্ট ও বেভারেজের মাধ্যমে ব্র্যান্ডটি বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102