বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই : তাহের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।মুহাম্মদ তাহের বলেন, আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না।ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা চালাকি শুরু করেছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো।আমরা এখন নিয়মতান্ত্রিক আন্দোলনে যাচ্ছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। তিনি আরো বলেন, সময় ক্ষেপণের এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে। গণভোট নির্বাচনের আগে হতে হবে।জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোন বাধা নাই। সুতরাং সময় আছে। আরো ১৫ দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে; আরো ১৫ দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে; আরো ক্ষেপণ করবেন, সময় নতুনভাবে বের হবে। যা বোঝাতে চেয়েছি বুঝে নিয়েন, নো হাঙ্কি পাঙ্কি। সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কী?

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102