শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২০২৬ সালের পবিত্র হজে অংশ নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় নির্ধারিত সময়ের মধ্যে এ সংখ্যা চূড়ান্ত হয়। তবে সৌদি নির্ধারিত পূর্ণ কোটার তুলনায় এটি মাত্র এক-তৃতীয়াংশ বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সূত্র জানায়, নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না, তা আজ সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হতে পারে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ইতোমধ্যে সময়সীমা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন সময়সীমা বাড়ানোর বিষয়টি পুরোপুরি সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তারা অনুমতি দিলে বাংলাদেশও বাড়তি সময় পাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। হজ ব্যবস্থাপনার নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে আগেভাগেই নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102