বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ জ্বালানি সাশ্রয়ে যে সিদ্ধান্ত ঘোষণা করল পাকিস্তান পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

মারা গেলেন প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
এখন থেকে ৫০ বছর আগে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডে। লর্ডসের ফাইনালে প্রথম বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ বিশ্বকাপজয়ী সেই ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য বার্নার্ড জুলিয়েন আর নেই। আজ উত্তর ত্রিনিদাদের শহর ভালসাইনে ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে কোনো উইকেট না পেলেও ১৭ রানের জয়ের ম্যাচে শেষ দিকে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জুলিয়েন। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের সামনেই দাঁড়াতে পারেনি কিউইরা। ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসারের তোপে ১৫৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।পরে গর্ডন গ্রিনিজ ও আলভিন কালিচরণের জোড়া ফিফটিতে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।এর আগে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ৪ উইকেট নেন জুলিয়েন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরে ম্যাচসেরাও হন বাঁহাতি পেসার। টুর্নামেন্টে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে ৪৮ রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট নেন।ব্যাটে-বলে সিদ্ধহস্ত হওয়ার কারণেই তার ওপর বিশেষ আস্থা ছিল সেই সময়কার অধিনায়ক ক্লাইভ লয়েডের।জুলিয়েনের অবদান নিয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর গার্ডিয়ান পত্রিকাকে কিংবদন্তি লয়েড বলেছেন, ‘সে সব সময় শতভাগের ওপরে দিত। কখনো দায়িত্ব এড়ায়নি। তার ব্যাট-বলের ওপর আমি সব সময় আস্থা রাখতাম। সে সর্বোচ্চটুকু নিংড়ে দিত।কী দুর্দান্ত ক্রিকেটারই না ছিলেন।’জুলিয়ানের ক্যারিয়ার অবশ্য দীর্ঘ ছিল না। ১৯৭৩ সালে অভিষেক হওয়া এই অলরাউন্ডার ১৯৭৭ সালে অবসর নেন। এ সময় ২৪ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের দুটি সেঞ্চুরিই টেস্টে পেয়েছেন তিনি। যার মধ্যে ক্যারিয়ারসেরা ১২১ রানের ইনিংসটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পেয়েছেন। অন্যদিকে ৫০ টেস্ট উইকেটের বিপরীতে ১৮টি নিয়েছেন ওয়ানডেতে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102