বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

উত্তরায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা সম্পন্ন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রাজধানীর উত্তরায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। আয়োজনের পুরো সময়জুড়ে সবকিছু সুষ্ঠুভাবে পালন করতে পারায় প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে দূর্গাপূঁজার শেষ দিন উপলক্ষে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিক ও গণমান্য ব্যক্তিদের নিয়ে পূঁজামণ্ডপ পরিদর্শনে গেলে পূঁজা উদযাপন কমিটির নেতারা সেনা কর্মকর্তাদের সহযোগিতার ভ্রূয়সী প্রশংসা করেন।

দুপুর ১২টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত মহানগর সার্বজনীন পূজা মন্ডপে সেনাবাহিনীর পরিদর্শক টিম হাজির হলে এ সময় বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানা শাখা কমিটির শ্রী কমল কান্তি সরকার। বক্তব্যে প্রশাসনের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, গত পাঁচ দিন সফলতার সাথে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হতে যাচ্ছে। প্রশাসন-এলাকার লোকজন সবার সহযোগিতাতেই এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

কমল কান্তি বলেন, আমাদের একটাই কামনা এই সম্প্রীতির বন্ধন যেন অটুট থাকে। আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। আর আমাদের পূজা কমিটির একটাই দাবি—আমাদের জন্য একটি স্থায়ী মন্দির স্থাপন করা হোক।

পরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা সার্বজনীন পূজা কমিটি মন্ডপ পরিদর্শনে যান। এতে নেতৃত্ব দেন দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আরিফ নাশাদ আনাম। এ সময় পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র সাংবাদিকদের জানান, আমরা নির্দ্বিধায় বলতে পারি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা এবারের পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছি। বিকেল চারটার মধ্যে আমরা বিআরটিএ খালে প্রতিমা বিসর্জন দেব। বক্তব্যে সার্বিক সহযোগিতার জন্য দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের সকল থানা এবং উপ-কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও পূজা উদযাপনে স্থানীয় সকল দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতার প্রশংসা করেন পূজা উদযাপন কমিটির নেতারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102