বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় নিহত তিন, ওসি সহ ১৩ সেনাসদস্য আহত

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন জন পাহাড়ি নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ হামলায় নিহতদের পাশাপাশি মেজরসহ সেনাবাহিনীর ১৩ জন সদস্য, গুইমারা থানার ওসিসহ তিন জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন।

রবিবার রাতে এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না বলে আশ্বস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এ বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102