মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

ধারাবাহিকভাবে খাল-ডোবা পরিষ্কার করছেন আফাজ উদ্দিন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-৯, অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এটি কর্মসূচির ১৭তম দিনের কার্যক্রম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।

আজকের কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, দেশের যুবসমাজকে তারেক রহমানের প্রতি আস্থা রেখে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি যুবকদের বেকার ভাতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি আরও আহ্বান জানান—যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102