মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শিক্ষিত নারীই সমাজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দেয়: দিলারা জামান

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গত শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”-এর অঙ্গসংগঠন নয়লি ফাউন্ডেশন আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া আফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাদিয়া আফরিন জানান, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নয়লি ফাউন্ডেশন “মেইডেন” নামে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এবং দক্ষতা অর্জনের পর কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে দিলারা জামান বলেন, “একজন নারী শিক্ষিত ও অভিজ্ঞ হয়ে উঠলে, সেই সমাজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যায়। আজ যারা সনদপত্র অর্জন করেছেন, তারা আগামী দিনে নিজেদের দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবেন। নারীর ক্ষমতায়ন মানে শুধু নারী নয়, পুরো সমাজের অগ্রগতি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও মাসিক ভিন্নমাত্রা সম্পাদক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশে নারীরা আজ আর পিছিয়ে নেই। বিমানের পাইলট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার—সবক্ষেত্রেই নারীরা অবদান রাখছেন। একমাত্র ইসলামই নারীর অধিকার সুরক্ষিত করেছে।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা খাতুন, সভাপতি, রিয়েল ভিউ। একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সফলতার শিখরে পৌঁছানোর বিরল দৃষ্টান্ত তিনি।

অনুষ্ঠানে বক্তারা নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে সনদপ্রাপ্ত নারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের সাথে নয়লি ফ্যাশনের চুক্তি স্বাক্ষরিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন—বাংলাদেশের কারুশিল্প ও শিল্পকর্ম একদিন বৈশ্বিক পর্যায়ে শীর্ষ স্থানে পৌঁছাবে। ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102