শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারে জাগ্রত ঐক্যের ডাক কফিল উদ্দিনের

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দক্ষিণখানে স্থানীয় বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কফিল উদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ সমগ্র জাতির প্রত্যাশা। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সহসভাপতি সুফির উদ্দিন মাতব্বর। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ রহমান চন্দন, বিএনপি নেতা লায়ন সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102