রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার উত্তরায় গভীর রাতে অটোরিক্সা থামিয়ে ডাকাতি, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

জাতিসংঘে বিপুল ভোটে পাস হলো ‘স্বাধীন ফিলিস্তিন’ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি, আর ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণাটিতে একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, অপরদিকে গাজায় ইসরাইলের অবরোধ, বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে।

ঘোষণায় ফিলিস্তিন ও ইসরাইল—দুই রাষ্ট্র সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হয়েছে।

তবে, ইসরাইল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, ‘এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করাটা প্রমাণ করে যে সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।’

অন্যদিকে, হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছে। তারা আশা করছে, এই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, জাতিসংঘ জানিয়েছে, তারা এই ঘোষণার বাস্তবায়নে অনড় রয়েছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য সব সদস্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102