সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে ২ বন্দি নিহত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায় বলে খবরে জানা যাচ্ছে।এই ঘটনায় ১২ জন বন্দি আহত হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। এর আগে মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দি মারা গেছে।জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দি নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছে। এদিকে নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দিকে আটক করেছে।সেনাবাহিনীর বুধবার দেওয়া তথ্য অনুসারে, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দিকে আটক করা হয়েছে।অন্যদিকে দেশটির কাঞ্চনপুরের চাঁদনীতে, ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতজন বন্দিকে আটক করে নেপালি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্ত রক্ষীরা।সেনাবাহিনী আরো জানিয়েছে, স্থানীয়রা একজন বন্দিকে আটক করে স্থানীয় পুলিশ অফিসের কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া ১২ জন বন্দি স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102