মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় অবস্থিত এই লকারটি রয়েছে বলে সিআইসি সূত্র নিশ্চিত করেছে।

সিআইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে, অপরটি ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে সংরক্ষিত আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে সিআইসি কর্মকর্তারা একটি অভিযান চালিয়ে লকারটি শনাক্ত করেন।

এক ঊর্ধ্বতন সিআইসি কর্মকর্তা সাংবাদিকদের জানান, “বাংলাদেশ ব্যাংকের প্রক্রিয়া অনুসারে সমস্ত বৈধ ধাপ সম্পন্ন হওয়ার পরই লকারটি খোলা হবে। লকারে থাকা তথ্য বা সম্পদ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।”

সূত্র আরও জানান, এই লকারটি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল এবং সিআইসি এটি শনাক্ত করার জন্য দীর্ঘ প্রস্তুতি ও যাচাই-বাছাই করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102