মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ছাত্রশিবির জাতির সঙ্গে বেঈমানি করেছে: উমামা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার গভীররাতে এক পোস্টে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। একই রাত শেষে ভোর হলে তিনি আরেকটি পোস্ট করে ছাত্রশিবির ও নির্বাচনকে কেন্দ্র করে।

বুধবার ভোরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সঙ্গে কতটা বেঈমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।”

রাত সাড়ে ৩টার দিকে তিনি আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি একে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি’ আখ্যা দিয়ে পুনরায় বয়কটের ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।’উমামার মন্তব্য ও অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার অভিযোগ অনুযায়ী, শুধু নির্বাচনের ফলাফল নয়, পুরো প্রক্রিয়ায় এমন ধরণের অনিয়ম ঘটেছে যা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থী রাজনীতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102