বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ নিখোঁজের দুদিন পর শিশুর খণ্ডিত লাশ উদ্ধার বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ, ‘কবিরাজ’ গ্রেফতার

দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনাসভায় এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে। সেদিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে।তিনি বলেন, ‘সংবিধান স্পর্শ করে না, সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে। কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না। যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।’তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশে চাইলেই কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আর কেউ পাবে না।বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আমরা জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছি, মানুষ পছন্দ করছে। আমরা মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিতে চাই।’নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এক অধ্যাদেশে জারি করেছে জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে। এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102