রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

জনকল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি: মুহাম্মদ আফাজ উদ্দিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (চতুর্থ দিন) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

নিজ হাতে খাল পরিষ্কারে অংশ নিয়ে তিনি বলেন,
“বিএনপি শুধু আন্দোলন নয়, জনগণের কল্যাণেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মৌলিক অধিকার, আর বিএনপি সবসময় জনগণের এ অধিকার রক্ষায় কাজ করে যাবে।”

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত এ খাল পরিষ্কার কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ড, থানা ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের অভিমত, মুহাম্মদ আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং জনগণের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102