সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়া নজর যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন – ভূমিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সদস্যগণের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ। ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের

বাংলাদেশ মাঝে রেখে ভারতের মার্কিন বাজারে যাওয়ার চেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে ইতিমধ্যে। আরও ২৫ শতাংশ আরোপের হুঁশিয়ারি রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার বাজারে রফতানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা। চড়া শুল্কের কারণে ব্যবসা মার খাচ্ছে। তবে কেউ কেউ কৌশলে এই সঙ্কট থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন। তাঁরা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে।

ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে ২৭ আগস্ট থেকে তা কার্যকর হতে পারে। বাংলাদেশ, পাকিস্তান-সহ বাকি দেশগুলির উপরও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক এখন ২০ শতাংশ, চীনের পণ্যে ৩০ শতাংশ। ৫০ শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারই হবে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে এ দেশের বিভিন্ন বাজারে আমেরিকা থেকে যে সমস্ত অর্ডার এসেছিল, তা বাতিল হয়ে যাচ্ছে। মার্কিন ক্রেতারা হয় অর্ডার স্থগিত করছেন, নয়তো একেবারে বাতিলের কথা বলছেন। বিকল্প হিসাবে কম শুল্কের দেশগুলির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তাঁরা। তার মধ্যে অন্যতম বাংলাদেশ।

পোশাক শিল্পমালিকদের সূত্র জানা গেছে, বহু আমেরিকান সংস্থা বাংলাদেশের কারখানায় পোশাক তৈরির অর্ডার দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের বাতিল করা অর্ডার বাংলাদেশে যাচ্ছে। এমনকি, ভারত থেকে বড় ব্যবসায়ীরাও বাংলাদেশের সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। দীর্ঘ মেয়াদে মার্কিন বাজার ধরে রাখার কৌশল হিসাবে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছেন তাঁরা। বাংলাদেশের শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভারত থেকে যোগাযোগ করা হয়েছে।

অন্য দিকে, বাংলাদেশের উপর শুল্ক তুলনামূলক কম থাকায় আমেরিকা থেকে অর্ডার দিন দিন বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কারখানায় শ্রমিকেরা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশের খ্যাতনামা পোশাক শিল্প আর এম গ্রুপের চেয়ারম্যান রাজীব আহমেদ জানিয়েছেন, গত বছরের চেয়ে এ বছরের অর্ডার কয়েক গুণ বেড়েছে। এতে রফতানি বাড়বে। কিন্তু তা কতটা স্থায়ী হবে, তা নিয়ে চিন্তা রয়েছে। কারণ, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। যদি শুল্ক পরে কমে যায়, এই মার্কিন ক্রেতারা আবার ভারতের ব্যবসায়ীদের কাছে ফিরে যেতে পারেন বলে তাঁদের আশঙ্কা।

এদিকে মার্কিন শুল্ক ঘোষণার পর চীনের অনেক বিনিয়োগকারীও বাংলাদেশের বাজারকে কাজে লাগাতে চাইছেন বলে জানা গেছে। তাঁরা বাংলাদেশে পোশাক তৈরির কারখানা গড়তে আগ্রহী। সেই মতো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102