শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরের একটি হোটেলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সানওয়ে গ্রুপের বহুমুখী ব্যবসায়িক অভিজ্ঞতা ও বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে সম্ভাব্য অংশীদারিত্বের দিকগুলো গুরুত্ব পায় আলোচনায়।

সানওয়ে গ্রুপ আবাসন, হসপিটালিটি, রিটেইল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে মালয়েশিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে বৃহৎ পরিসরে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে উদ্ভাবনী সমাধান এবং সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস বর্তমানে দেশটি সফর করছেন। এ সফরের অংশ হিসেবে তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করছেন, যা বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102