রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

উত্তরা ফাইন্যান্সের ৯০ কোটি টাকা আত্মসাৎ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাল-জালিয়াতির মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মুন্নু ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে কোনো রকম রেকর্ডপত্র জমা না দিয়ে বোর্ডের অনুমোদন ছাড়াই উত্তরা ইনভেস্টমেন্ট ফাইন্যান্স লিমিটেডের হিসাব থেকে ২৬ কোটি টাকা মুন্ন ফেব্রিকস লিমিটেডের হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। এরপর একই প্রক্রিয়ায় উত্তরা ইনভেস্টমেন্ট ফাইন্যান্স লিমিটেডের হিসাব থেকে ২৪ কোটি ৫০ লাখ টাকা, আরেক দফায় ১৯ কোটি টাকা এবং ২০ কোটি টাকা মুন্ন ফেব্রিকস লিমিটেডের হিসাবে স্থানান্তরের মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে আরও তিনটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন, উত্তরা ইনভেস্টমেন্ট ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম শামসুল আরেফীন, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান রিতা, উত্তরা ফাইন্যান্সের সাবেক সিনিয়র অফিসার মিঠু কুমার সাহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএ কামরুজ্জামান ও সাবেক প্রিন্সিপাল অফিসার রাফিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102