সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ বিক্রির পরিকল্পনা চলছে। ব্রিটেনে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ ওঠার পর বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করলে সাইফুজ্জামানের ১৭ কোটি পাউন্ড মূল্যের তিন শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের তথ্য প্রকাশ পায়।

দ্য টেলিগ্রাফ জানায়, তার নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রোপার্টি কোম্পানি বিক্রির প্রক্রিয়ায় রয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকসহ শেখ হাসিনার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সামনে এসেছে।

বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গত জুনে তার কিছু সম্পদ জব্দ করেছে, যার মধ্যে রয়েছে নর্থ লন্ডনের সেন্ট জনস উডে ১১ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি ও সেন্ট্রাল লন্ডনের ফ্ল্যাটসমূহ।

সাইফুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব সম্পদ বৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি চলছে। বর্তমানে গ্রান্ট থর্নটন প্রশাসক হিসেবে এসব সম্পদ বিক্রি করে দেনা পরিশোধের কাজ করছে।

দেনাদারদের মধ্যে সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের বড় ব্যাংকগুলো রয়েছে, যারা প্রায় ৩৫০ মিলিয়ন ডলার ফেরতের দাবি জানিয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতি মামলার তদন্ত চলছে। বাংলাদেশি আদালত গত সপ্তাহে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102