রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ফেবোয়াবের নতুন প্রশাসক মো. রেজাউল করিম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফেবোয়াব)-এ প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল করিমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন উইং-এর পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. রেজাউল করিম ১২০ দিনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। এরপর নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশাসক হিসেবে তার প্রধান দায়িত্ব হবে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন শেষ করা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102