সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

বাথরুমে গাঁজা সেবনে; ইউনাইটেড ফ্লাইটের ৪ ঘণ্টা বিলম্ব

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইউনাইটেড এয়ারলাইনসের সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী এক ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়, কারণ একজন যাত্রী সামনের বাথরুমে গাঁজা সেবন করেছিলেন।

এতে পাইলট উড়তে অস্বীকৃতি জানান, তিনি আশঙ্কা করেন যে ধোঁয়ার প্রভাবে তার ড্রাগ টেস্ট পজিটিভ আসতে পারে। এতে তার চাকরি ঝুঁকিতে পড়তে পারে।

একজন যাত্রী রেডিটে লিখেছেন, প্রথমে ফ্লাইটে কিছু যান্ত্রিক সমস্যা হয়।

পরে গাঁজা খাওয়া যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু ক্রুরা ধোঁয়ার প্রভাব নিয়ে চিন্তিত হওয়ায় সবাইকে নামিয়ে নতুন ক্রুর জন্য অপেক্ষা করানো হয়।

ফলে সকাল ৮:৫০-এ ছাড়ার কথা থাকলেও ফ্লাইট দেরি হয়ে দুপুর ১২:৩০-এ ছাড়ার কথা হয়।

যাত্রীদের বিলম্বের ক্ষতিপূরণ হিসেবে যাত্রীদের ১৫ ডলারের খাবারের ভাউচার ও গেটে স্ন্যাক কার্ড দেওয়া হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গা বা ভালো বায়ু চলাচল আছে এমন বিমানে এই ধোঁয়া থেকে ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102