শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

“পরিবর্তনের স্বপ্নে ধাক্কা খেলাম,” জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নুরু

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রে আন্দোলনের মূল চেতনার প্রতিফলন ঘটেনি—এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাঁর দাবি, এতে কিছু রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় সেকেলে ও গতানুগতিক বিষয় সংযোজন করে গুম, খুন ও নির্যাতনের ১৬ বছরের প্রেক্ষাপট আড়াল করা হয়েছে, যা জনগণের মনে হতাশা সৃষ্টি করেছে।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় নুর বলেন, “যে সিস্টেম শেখ হাসিনার মতো শাসক তৈরি করেছে, সেটি টিকিয়ে রেখে কোনো পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্রের গঠন কাঠামোয় বড় ধরনের সংস্কার না হলে পুরনো শাসনের পুনরাবৃত্তি ঘটবে।”

তিনি সতর্ক করে দেন, আওয়ামী লীগকে প্রশাসন ও রাজনীতির জায়গায় পুনর্বাসন করলে সেটি হবে “মারাত্মক ভুল”। পাশাপাশি তিনি রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারকে নৈতিক বাধ্যবাধকতা আখ্যা দিয়ে বলেন, পরিবর্তনের আহ্বান জানাতে হলে সবার আগে নিজেদেরও পরিবর্তিত হতে হবে।

আলোচনায় নুর ক্ষমতার রাজনীতির বদলে আদর্শিক ও জনমুখী রাজনীতির ওপর জোর দিয়ে বলেন, “আন্দোলনের চেতনা যেন ক্ষমতা দখলের পণ্যে পরিণত না হয়—এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102