শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চট্টগ্রামে গত রাত থেকে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এ কালভার্টটি ভেঙে পড়ে।

নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো।

এতে চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান স্থানীয় সাংবাদিক। ওই এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, তারা দ্রুত কালভার্টটি মেরামতের কাজ শুরু করবেন।

এদিকে চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে চকবাজার ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102