বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এক কোটি টাকার ছিনতাইয়ের রেশ না কাটতেই উত্তরায় ফের ছিনতাই, পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্তরায় অস্ত্রের ভয় দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক রোববার সংসদ অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের পদযাত্রা খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী গাড়ির যন্ত্রাংশের আড়ালে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ আমদানি কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায়

ভারতের বিপর্যয়: চারশ পর্যটক আটকা, নিখোঁজ ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।

মহারাষ্ট্র থেকে গঙ্গোত্রীর পথে রওনা হওয়া ১৬ জনের সঙ্গে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরে এখনো কোনো যোগাযোগ করা যায়নি।

মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের উত্তরকাশী এলাকার ধরালি গ্রামে হঠাৎই প্রবল জল-পাথর-মাটির স্রোত নেমে আসে। বহু হোটেল-রিসর্ট এবং বাসভবন স্রোতে ভেসে যেতে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে।

ওই এলাকাটি গঙ্গোত্রী যাওয়ার পথে একটি জনপ্রিয় পর্যটনস্থল।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বলছেন, প্রায় চারশ পর্যটক এখনও ওই এলাকায় আটকে আছেন। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে আনার কাজ চলছে।

উদ্ধারকারী দলের সদস্যরা বুধবার রাত পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে আবারও হেলিকপ্টার ওড়া শুরু হয়েছে এবং ৪৪ জনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী – এনডিআরএফ, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ওই অঞ্চলে।

গঙ্গোত্রী পর্যন্ত রাস্তা বহু জায়গায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ফলে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর জেনারেল অরুণ মোহন যোশী জানিয়েছেন অত্যাধুনিক সরঞ্জাম সঙ্গে নিয়ে বৃহস্পতিবার যদি উদ্ধারকারী দল হর্ষিল এলাকায় পৌঁছে যেতে পারেন, তাহলে উদ্ধার কাজে আরও গতি আসবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102