বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ, থাকছে যেসব প্রস্তাবনা হামের বদলে জলাতঙ্কের টিকা দেয়া হলো এক মাসের শিশুকে বসতঘরে বস্তায় ৭ কোটি টাকার হেরোইন, মধ্যরাতে আটক টুলু মিরপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫ হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৮ শিশু রিকশাচালক রিপন হত্যা: সাবেক সচিব জাহাংগীর গ্রেফতার জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে—–স্পীকার “বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব” শাশুড়িকে কুপিয়ে হত্যার মামলায় জামাতার মৃত্যুদণ্ড

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।’আজ সোমবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত এখনো বিএনপি পায়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে জানিয়ে তিনি বলেন, ‘ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি আর এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এ ছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে।জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর দলের পক্ষ থেকে পরবর্তী প্রতিক্রিয়া জানানো হবে।সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102