বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল

শ্রীলঙ্কার সৈকতে নজর কাড়লেন অভিনেত্রী টয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ছোট পর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা চৌধুরী টয়া বর্তমানে রয়েছেন ভ্রমণে, গন্তব্য শ্রীলঙ্কা। কাজের ব্যস্ততা থেকে খানিক বিরতি নিয়ে নিজেকে নতুন করে খুঁজে নিতে ছুটে গেছেন প্রকৃতির কাছাকাছি—আর সেই মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন তার অসংখ্য অনুরাগীর সঙ্গে।

সম্প্রতি শ্রীলঙ্কার সুপরিচিত আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে দেখা গেছে, সৈকতের ধারে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন টয়া, দোলনায় চড়ছেন কিংবা ক্যামেরার দিকে নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছেন।

চলমান ছবির ক্যাপশনে টয়া লিখেছেন—‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।’
ছবিগুলোর সৌন্দর্য ও টয়ার উপস্থিতি ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স, জানিয়েছেন শুভকামনা ও ভালোবাসা।

এদিন টয়ার পরনে ছিল মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট—যা তার স্নিগ্ধ লুককে আরও বাড়িয়ে তোলে।

ছবি ও বক্তব্যে বোঝা যায়, প্রকৃতি ও ভ্রমণের সঙ্গে গভীর আত্মিক যোগাযোগ অনুভব করছেন টয়া—যা তার অনুরাগীদের কাছেও অনুপ্রেরণার এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102