মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি দুই দফা রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিতঃ রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ফেনীতে হাসিনা-কাদেরসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ফেনীর মহিপালে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। চার্জশিটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় আঘাত পান কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম।

পরে ৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাসুম সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ছাগলনাইয়ার আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের স্নাতক ছিলেন।

এ ঘটনায় মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ৪ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৬২ জনের নাম উল্লেখ করে আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—ফেনী জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা আ. লীগ নেতা শুসেন চন্দ্র শীল, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, সোনাগাজীর সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন, পরশুরামের পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন সাজেল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটু ও জিয়া উদ্দিন বাবলু।

মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ১২ জনসহ মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মুরাদ হাসান বাবুসহ তিনজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102