সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

দ্বিপাক্ষিক স্বাস্থ্য আলোচনায় চীনা রাষ্ট্রদূত ও উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্বাস্থ্য খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিশেষ করে রংপুর বিভাগে চীনের সহায়তায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জন্য মোবাইল হাসপাতাল সেবা চালু, এবং সারা দেশে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস মেশিন সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন সরকার কেবল অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না, এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়েও সহায়তা করবে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘বাংলাদেশের সকল বিভাগীয় হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালসমূহে অচিরেই ১২শ’ ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি কষ্ট অনেকাংশে কমবে। এ উদ্যোগ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। স্বাস্থ্যখাতে চীন সরকারের এ ধরনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।’

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবদ্বয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের কর্মকর্তাগণ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102