সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মিয়ানমারে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা সামরিক শাসনের জরুরি অবস্থা অবশেষে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার জান্তার মুখপাত্র জাও মিন তুন এক বার্তায় জানান, “আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হল।”

২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা জারি করে। সেই থেকে দেশটিতে সামরিক নিয়ন্ত্রণে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বেড়েছে, দেশব্যাপী গণতন্ত্রপন্থী আন্দোলন ও সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয়েছে।

জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন দেশটির জান্তা সরকার আসন্ন ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে। তবে এই নির্বাচন নিয়ে রয়েছে বিতর্ক এবং আশঙ্কা। অনেক বিরোধী দল ইতিমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সমালোচনা করছেন।

বিশ্লেষকদের মতে, জরুরি অবস্থা তুলে নেওয়া হলেও এটি মিয়ানমারে প্রকৃত গণতন্ত্র প্রত্যাবর্তনের ইঙ্গিত নয়, বরং নির্বাচনের আড়ালে সেনাবাহিনীর ক্ষমতা ধরে রাখার নতুন কৌশল হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102