মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় যুবশক্তির আহ্বায়ক বাধন, সদস্য সচিব মোনাব্বের উত্তরায় ইসলামী শিক্ষার প্রসারে সেরা ৫ কওমি মাদ্রাসা দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং ও শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ এর নতুন উদ্যোগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন ‘খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন’ ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪ সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় বড় সংস্কার

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) ৭১৯ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জন।

একই সময়ে সারা দেশে ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.৭০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102