শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক দক্ষ ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মামলা তদন্তের সুযোগ পাচ্ছেন না পুলিশ সার্জেন্টরা

নিম্নচাপে ডুবে নিঝুমদ্বীপ, হাঁটুপানিতে ভাসছে ঘরবাড়ি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নিঝুমদ্বীপ। শনিবার সকাল থেকে জোয়ারের পানিতে হাঁটু থেকে কোমর সমান পানি ঢুকে পড়েছে বসতঘর, দোকানপাট, সড়ক ও কৃষিজমিতে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ।

dhakapost

দ্বীপের বাসিন্দাদের ঘরে উঠেছে হাঁটু পানি। রান্নাঘর, উঠান ডুবে গেছে, স্ত্রী-সন্তান ঠাঁই নিয়েছে খাটের উপর। গবাদিপশুগুলো দাঁড়িয়ে আছে বাড়ির পাশের কাঁচা সড়কে। মাছের ঘের ও ফসলের মাঠ ভেসে গেছে, বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে এলাকাবাসী।

জোয়ারের পানি এত দ্রুত এসেছিল যে অনেকেই কিছু বুঝে ওঠার আগেই পানির মধ্যে পড়ে যান। শিশু, নারী ও বৃদ্ধরা চরম দুর্ভোগে রয়েছেন। কেউ গাছে, কেউবা আশপাশের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। দ্বীপের প্রায় ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সুষ্ঠু বাঁধ না থাকায় প্রতিবছর এভাবেই ক্ষতির মুখে পড়েন দ্বীপবাসী। এবারও হাজারো পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকা হারানোর মুখে। বেড়িবাঁধ না থাকায় দীর্ঘমেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। তবে স্থানীয়দের প্রশ্ন—“প্রতিবারই ডুবে যাই, এবার আবার কবে উঠবো?”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102