বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

উত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রীর শোক

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমানের ভয়াবহ দুর্ঘটনায় শোকাহত গোটা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন ১৬৫ জনেরও বেশি। এই মর্মান্তিক ঘটনায় শুধু দেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

বাংলাদেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। ইনস্টাগ্রামে দেয়া এক স্টোরিতে তিনি লিখেছেন, “এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।”

পোস্টের সঙ্গে তিনি জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি এবং বাংলাদেশের পতাকার ইমোজি—লাল-সবুজের এই প্রতীক যেন ব্যথিত হৃদয়ের প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধা। ইয়ুমনার পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি তারকাও দুর্ঘটনাটির বেদনায় উদ্বিগ্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, শিশুদের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। একজন লিখেছেন, “বাচ্চাগুলোর কথা ভাবলেই বুক ভেঙে যায়।”

ইনস্টাগ্রামে দেয়া এক স্টোরিতে তিনি লিখেছেন, “এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।” ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে অনেক শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের অনেকেই হতাহত হয়েছে।

দেশজুড়ে শোকের ছায়া নেমে আসা এই দুর্ঘটনায় এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ ও সহানুভূতির বার্তা আসছে একের পর এক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102